Message

Principal Message


Images
বিজয় স্মরণী কলেজ নিয়ে আমাদের প্রত্যয় ও প্রত্যাশা
চট্টগ্রাম মহানগর সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারিতে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বিজয় স্মরণী কলেজ একটি ইতিহাস, একটি বিস্ময়ের নাম। সুবিশাল ক্যাম্পাস, দিগন্ত জোড়া মাঠ, মনোমুগ্ধকর পরিবেশ এবং চার সহস্রাধিক ছাত্র- ছাত্রীর কলরবে মুখরিত কলেজটি এখন সবারই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এলাকার বেশ কিছু কিছু ত্যাগী, শিক্ষানুরাগী ও দেশপ্রেমী মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল বিজয় স্মরণী কলেজ। তাঁদের স্বপ্ন ত্যাগ, পরিশ্রম, বৃথা যায়নি। প্রথমে উচ্চ মাধ্যমিক স্তরে পড়ালেখা আরম্ভ হলেও বর্তমানে এলাকার উচ্চ শিক্ষার এবং দক্ষ মানব সম্পদ তৈরির অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কলেজটি। এটি উত্তর চট্টগ্রামের প্রথম অনার্স কলেজও বটে। রাজনীতি, ধুমপান ও ইভটিজিং মুক্ত অত্র কলেজের রুপ ও গুণের সৌন্দর্য্য বৃদ্ধি কল্পে কলেজ গভর্নিং বডি, শিক্ষকমন্ডলী, কর্মচারীবৃন্দ, এলাকাবাসীসহ সকল শুভানুধ্যায়ী নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে। দক্ষ মানবসম্পদ তৈরিতে নিয়োজিত প্রায় ৪৫ জন শিক্ষক ও ২০ জন অফিস কর্মকর্তা ও কর্মচারীরা নিরলস পরিশ্রমের মাধ্যমে শিক্ষা বিস্তরণে নিয়োজিত আছেন।
বিগত কয়েক বছরে আমাদের গৃহীত সুচিন্তিত সিদ্ধান্তের কারণে এই প্রতিষ্ঠানটি চট্টগ্রামের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। নিয়মিত অভিভাবক সমাবেশ ও গ্রুপ কাউন্সিলিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করেছে। শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা তাদেরকে কলেজে অবস্থানকালীন সময়ে নিবিড় নজরের রাখার চেষ্টা করি। নির্দিষ্ট কলেজ ইউনিফর্ম, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদির প্রতি বিশেষ নজর রাখি।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও মননশীলতা বিকাশে আমরা সদা সচেষ্ট থাকি। কলেজের শিক্ষার্থীরা উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক ও রোভার স্কাউটসহ নানাবিধও কার্যক্রমে অংশ নিয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছে। নিয়মিত বিতর্ক ও সাধারণ জ্ঞান চর্চা কলেজের সহশিক্ষা কার্যক্রমের অন্যতম একটা দিক। একাডেমিক ক্যালেন্ডার কলেজের সামগ্রিক দর্পণ হিসেবে পরিগনিত হয়েছে।
কলেজের শিক্ষার্থীদের আরো উত্তরোত্তর সাফল্যের জন্য আমাদের পাশাপাশি অভিভাবক, শুভ্যানুধ্যায়ী ও এলাকাবাসীর সমন্বিত উদ্যোগ প্রত্যাশা করছি।
কমিটির সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
শিব শংকর শীল
অধ্যক্ষ